দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সমেত আহত হল মোট পাঁচজন। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজোলের তালতলা এলাকার পাঁচ মুখী কালী মন্দির সংলগ্ন গাজোল-বালুরঘাট রাজ্য সড়কে। দুর্ঘটনায় আহত সকলেই বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, এদিন সকালে বিল্টু রায় ও সুজিত রায় বাইকে চেপে বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে গাজোলের মাঝরা অঞ্চলের চন্দ্রাবতী মাহিনগরে থাকা নিজের বাড়িতে ফিরছিলেন। গাজোল-বালুরঘাট রাজ্য সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে তালতলা এলাকার পাঁচ মুখী কালী মন্দির সংলগ্ন এলাকায় উল্টোদিক থেকে আসা অপর এক বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন দুটি বাইকে থাকা এক শিশু সমেত মোট পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজল গ্রামীন হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকলের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা বর্তমানে সকলেই সেখানে চিকিৎসাধীন বলে জানা গেছে।
এই ঘটনায় কার্তিক রায়ের এক আত্মীয় জানায়, ওরা অন্য বাইকে করে বাড়ি ফিরছিল। তারা সেই বাইকের পেছনে ছিল। পরে রাস্তায় তাদের পড়ে থাকে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আবস্থা গুরুতর থাকায় এখন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_qkgxrI3jQs